বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পাবনা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে হুইল চেয়ার প্রদান

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৪৫ বার
পাবনা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় রানা শপিং কমপ্লেক্স ৩য় তলায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে আব্দুল লতিফের হাতে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকনসহ অন্যান্য অতিথিগন।
সংস্থার সাধারণ সম্পাদক রমজান আলীর সভাপতিত্বে এবং দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম‘র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক ডিজিএম নাছির উদ্দিন।
আরোও বক্তব্য দেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শফিক আল কামাল, দৈনিক সিনসা প্রধান প্রতিবেদক আব্দুল কাদের মাস্টার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, সর্ব সদস্য আমিরুল ইসলাম,ফজলুল হক, আসিফ আব্দুল্লাহ, রাফি হোসেন, তাহসিন প্রমুখ।
সংস্থাটি ২০১৯ সালে পাবনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়। বর্তমানে অর্ধশত সদস্য। সদস্যরা লেখাপড়ার পাশাপাশি অপরকে সহযোগিতার লক্ষে সংস্থাটি গঠন করেন।
সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যে ৪টি হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
আলোচনা সভায় সর্বসম্মোতিক্রমে বীরমুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এবং এস এম মাহবুব আলম কে সংস্থার উপদেষ্টা হিসেবে অর্ন্তভূক্ত করা হয়।
এছাড়া সংস্থার পূর্বের নাম ‘ পাবনা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন এর পরিবর্তে পাবনা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নামকরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com