বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পাবনায় বিধিনিষেধ মানাতে কঠোর ভূমিকায় প্রশাসন

সাইদুল ইসলাম, পাবনা
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৮৮৯ বার

দেশ ব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পাবনায় কঠোর ভূমিকায় প্রশাসন চলছে জেলাব্যাপী ভ্রাম্যমান আদালতে জরিমানা।

গত ২৪ ঘন্টায় জেলায় সর্বোচ্চ সংখ্যক ৩৪৮ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় জনমনে সবসময় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর থেকে জনসমাজে সচেতনতা বৃদ্ধিসহ স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আজ ৯ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরের বিপণী বিতান সহ ব্যাংকবীমা বন্ধ থাকার কারনে জনসমাগম অপেক্ষাকৃত কম পরিলক্ষিত হচ্ছে ফলে ব্যক্তিগত গাড়ি রাস্তায় চলাচল করছে কম।তবে শহরের বাইরের চিত্র কিছুটা ভিন্ন। আইন শৃঙ্খলাবাহিনীর চোখকে ফাঁকিদিয়ে বিভিন্ন এলাকায় দোকানপাট খুলতে বাধ্য হচ্ছে নিম্নআয়ের মানুষ।তবে নিয়ম বহির্ভূত কোনকার্যক্রম চোখে পড়লেই আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোর হাতে দমন করছে।

 

এদিকে জেলার বিভিন্ন হাটবাজারে স্বাস্থ্যবিধি না মেনে বেচাকেনা চলছে এমন অভিযোগ ও পাওয়া গেছে।জেলা প্রশাসন সুত্রে জানা যায় কোন কারন বহির্ভূত বাড়ীর বাহিরে থাকা স্বাস্থ্যবিধি না মানা অন্যান্য অনিয়মের কারনে গতকাল ৮ জুলাই একদিনেই ২১টি ভ্রাম্যমান আদালতে ১৫০টি মামলায় ১৫৮ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com