সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

পাবনার সাংবাদিক সৈকতের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবীতে আটঘরিয়ায় মানববন্ধন

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩১৭ বার

পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজুর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।

 

সোমবার (২৩ আগস্ট) সকালে টেবুনিয়া-চাটমোহর সড়কে আটঘরিয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে স্থানীয় সাংবাদকর্মী ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক সৈকতের বিরুদ্ধে সম্প্রতি ডিজিটাল মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধের অপচেষ্টা ও মত প্রকাশের স্বাধীনতায় নগ্ন হস্থক্ষেপ। বক্তারা অবিলম্বে সাংবাদিক সৈকতের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরপত্তা আইন বাতিলের দাবি জানান।

 

এ সময় বক্তব্য রাখেন, আটঘরিয়া প্রেসক্লাব সভাপতি খাইরুল ইসলাম, রিপোর্টার ইউনিটিরি সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রানা, দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন, রিপোর্টার ইউনিটির সাবেক সভাপতি মোনায়েম খান, সাংবাদিক মাও: আমিরুল ইসলাম, মাসুদ রানা, আনোয়ারুল ইসলাম খান প্রমুখ।

 

গত ৮ মার্চ বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে সাবেক এমপি আরজুর ভাতিজা পরিচয় দেয়া এক ব্যাক্তির বাড়িতে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়ার কথা জানায় পুলিশ। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে সাবেক এমপি আরজু এ মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com