সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

পাবনায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আইসিইউ অ্যাম্বুলেন্স উদ্বোধন

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩৭৭ বার
পাবনায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আইসিইউ অ্যাম্বুলেন্স  উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুরে জেনারেল হাসপাতালে প্রধান ফটকের সামনে ফিতা কেটে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
উদ্ধোধন শেষে এমপি প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যখাতকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী দিনগুলোতে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে। সারা বিশ্ব যখন করোনায় তালমাটাল অবস্থা তখনও আমাদের দেশ এগিয়ে গেছে।সাধারণ মানুষ চিকিৎসা থেকে সুরু করে জীবন মান আরো উন্নত হচ্ছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলান খান, জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা:  মো: ওমর ফারুক মীর, সিভিল সার্জন ডক্টর মনীষার চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com