মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

পানিতে ডুবে বিএম কলেজের ছাত্রের মৃত্যু

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার

দাদার স্বপ্ন ছিলো তার একমাত্র নাতীকে সেনা বাহিনীর অফিসার হিসেবে দেখা।

সেই দাদার স্বপ্ন বাস্তবে রূপ দিতে কথাছিলো আগামী মার্চ মাসে সেনাবাহিনীতে চাকরির জন্য পরীক্ষার অংশগ্রহন করা।

এজন্য সবার কাছ থেকে দোয়া নিতে গ্রামের বাড়িতে এসেছিলো সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র ফাহিম বীন ফিরোজ রাতুল।

ভাগ্যের নির্মম পরিহাসে তার সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হয়েছে।

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে কলেজ ছাত্র রাতুল।

আজ বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সাথে বরিশালের গৌরনদী উপজেলা চত্বরের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে
মৃত্যু বরন করেছেন কলেজ ছাত্র রাতুল।

তার এ নির্মম মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যু রাতুল গৌরনদী পৌরসভার চরগাধাতলী মহল্লার বাসিন্দা ও গৌরনদী বন্দরের পাদুকা ব্যবসায়ী টিটু ফকিরের একমাত্র ছেলে।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, ফাহিম বীন ফিরোজ রাতুল তার তিন বন্ধুর সাথে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে নেমে অসাবধানতা বসত পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে পুকুর থেকে রাতুলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক রাতুলকে মৃতবলে ঘোষনা করেন।

বিপুল হোসেন আরো জানিয়েছেন, একইদিন দুপুরে গৌরনদী বাসষ্ট্যান্ড-বন্দর সড়কের নির্মানাধীন বেইলি ব্রিজের কাছে ভবনের সিড়ি ধসে নির্মাণ শ্রমিক ইব্রাহীম খান, খোকন হাওলাদার ও নিরঞ্জন হালদার আহত হয়েছে।

এরমধ্যে গুরুতর অবস্থায় ইব্রাহীম খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com