মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

পাথরঘাটায় প্রধানমন্ত্রীর ছবি ভেঙে ফেলার অভিযোগ

মো. জাহিদুল ইসলাম, বরগুনা
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২৩৬ বার
বরগুনার পাথরঘাটা পৌরসভার ৬ নং ওয়ার্ডের তালতলা বাসস্ট্যান্ড চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর’র বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাথঘাটা উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সোহেল’র নিজ উদ্যোগে ব্যক্তিগত অর্থায়নে ত্রিভুজ আকৃতির সম্মুখভাগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি স্থাপন করেছিলেন।
কিছু অংশ হাতুড়ি দিয়ে ভেঙ্গে জাতির জনকের ছবি ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেলেছে বর্তমান কাউন্সিলর মঞ্জুর রশিদ সুমন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সাংবাদিকদের নজরে আসে। এরপরে স্থানীয় লোকজনদের জীজ্ঞাসা করলে তারা জানায়, স্থানীয় বর্তমান কাউন্সিলরের হুকুমে একাজ করা হয়েছে।
কেন ভেঙেছে এবিষয়ে বর্তমান কাউন্সিলর মঞ্জুর রশিদ জানান, নতুন করে সংস্কার করার জন্য জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি খোলা হয়েছে। উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সোহেলের ছবি ও নাম ফলকে হাতুড়ি পেটার বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি‌। এবিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com