শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

পবিপ্রবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮২ বার

কৃষি ও কৃষি প্রাধান্য ০৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩য় বারের মতো (২০২১-২০২২) শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের গুচ্ছ/সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১.৩০ টায় একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মূল ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে ৪২৩ টি সিটের বিপরীতে ৪০০০ (চার হাজার) জনের আসন বিন্যাস ছিল। সে হিসেবে একটি আসনের জন্য লড়েছেন প্রায় ৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল ৯৭%।

পরীক্ষার অভিজ্ঞতার কথা জানিয়ে শারিকা শরীফ হিমি নামের এক পরীক্ষার্থী বলেন, প্রশ্নপত্র খুবই ভালো হয়েছে আশাকরি ভালো কিছু হবে।

বরিশাল থেকে আগত একজন অভিভাবক অত্র বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ, আনসার ভাইয়েরা ও প্রশাসনের ভাইয়েরা সকলকে সহযোগিতা করে যাচ্ছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত পরীক্ষার হল পরিদর্শন শেষে বলেন, পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক এবং পরীক্ষায় কোনো প্রকার বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com