শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

পটুয়াখালী প্রেসক্লাব থেকে বহিস্কার ৪ জনকে বহিস্কার

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২১৯ বার

পটুয়াখালী প্রেসক্লাবের সুনাম ক্ষুন্ন, সংগঠন পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী প্রেসক্লাবের নিয়মিত সদস্য দৈনিক সাথী সম্পাদক এইচ এম আনোয়ার হোসেন, স্থগীত সদস্য বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আবদুস সালাম আরিফ, সহযোগি সদস্য বাংলা ভিশনের জেলা প্রতিনিধি কেএম শাহাদৎ হোসেন ও জাগো নিউজের জেলা প্রতিনিধি মহিবুল্লাহ চৌধুরীকে পটুয়াখালী প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৩ ধারা ৯ এবং অনুচ্ছেদ ৫ ধারা ১ লংঘনের অভিযোগে পটুয়াখালী প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।

২৩ অক্টোবর পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন পরিষদের এক জরুরী সভায় সর্ব সম্মতভাবে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

প্রেসক্লাব সভাপতি কাজী সামসুর রহমান ইকবালের সভাপতিত্বে জরুরী সাধারন সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র দাস,নির্মল কুমার রক্ষিত,গোলাম কিবরিয়া,স্বপন ব্যানার্জী, জাকির হোসেন, কাজল বরণ দাস, সাবেক সাধারন সম্পাদক জাফর খান, মুফতি সালাউদ্দীন,জালাল আহমেদ,জাকারিয়া হৃদয়,সদস্য শংকর লাল দাস, মোখলেছুর রহমান, গোলাম রহমান,আতিকুর রহমান, মনির হোসেন বাদল, আতিকুল আলম সোহেল, জাকির মাহমুদ সেলিম,মশিউর রহমান বাবলু,সঞ্জয় কুমার দাস লিটু,মুজাহিদুল ইসলাম নান্নু,বিলাস দাস,নিনা আফরিন,চিনময় কর্মকারসহ আরো একাধীক সদস্য।

সভায় জানানো হয় পটুয়াখালী প্রেসক্লাবের নিয়মিত সদস্য ও দৈনিক সাথীর সম্পাদক এইচ এম আনোয়ার হোসেন পটুয়াখালী প্রেসক্লাবের নিয়মিত সদস্য থাকা অবস্থায় “পটুয়াখালী জেলা প্রেসক্লাব” নামে একটি সংগঠনের সভাপতি হিসেবে নিজেকে ঘোষনা করেন।

একই ভাবে অর্থ তসরুপের অভিযোগে দুই বছর ধরে স্থগীত সদস্য বৈশাখী টেলিভিশনের আবদুস সালাম আরিফ স্বঘোষিত প্রেসক্লাবের সাধারন সম্পাদক, কে এম শাহাদৎ যুগ্ম সাধারন সম্পাদক এবং মহিবুল্লাহ চৌধুরী অর্থ সম্পাদক হিসেবে নিজেদের ঘোষনা করেন।

তাদের এই ঘোষনা পটুয়াখালী প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৩ ধারা ৯ এবং অনুচ্ছেদ ৫ ধারা ১ এর সুষ্পস্ট লংঘন।

বক্তারা বলেন ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাবের সুনাম ও মর্যাদা ক্ষুন্ন করতে একটি চক্র সক্রিয় রয়েছে। তারা গঠনতন্ত্র পরিপন্থী কাজ করে সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন করে চলছে। তাদের বিরুদ্ধে পটুয়াখালী প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হোক।

সভায় সর্বসম্মত ভাবে পটুয়াখালী প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপের কারনে তাদের পটুয়াখালী প্রেসক্লাব থেকে বহিস্কার করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com