শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

পটুয়াখালী জেলা প্রেসক্লাবঃ আনোয়ার হোসেন সভাপতি, আব্দুস সালাম আরিফ সাধারন সম্পাদক

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২২৯ বার
পটুয়াখালীতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে পটুয়াখালী জেলা প্রেসক্লাব গঠন করা হয়েছে।
গত ১০ অক্টোবর পটুয়াখালী জেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়।
এতে সংগঠন পরিচালনার জন্য প্রাথমিক ভাবে ২৫ সদস্য বিশিষ্ঠ একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) আনুষ্ঠানিক ভাবে এই কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে পটুয়াখালী থেকে বহুল প্রচারিত দৈনিক সাথী’র সম্পাদক মোঃ আনোয়ার হোসেনকে সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের এর পটুয়াখালী জেলা প্রতিনিধি আব্দুস সালাম আরিফ কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটির অনান্য সদস্যরা হচ্ছেন দৈনিক সাথীর সহ সম্পাদক মোঃ জসীম উদ্দীন হাওলাদার সহ-সভাপতি, দৈনিক আমার বার্তার কাইয়ুম উদ্দীন জুয়েল সহ-সভাপতি, বাংলাভিশনের কে এম শাহাদাত হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ এর মনোজ কান্তি কর যুগ্ম সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজ এর মহিবুল্লাহ চৌধুরী অর্থ বিষয়ক সম্পাদক, দৈনিক ভোরের আকাশ এর জলিলুর রহমান সোহেল সাংগঠনিক সম্পাদক, এশিয়ান টেলিভিশনের মোঃ বাদল হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক, এসএ টেলিভিশনের জহিরুল ইসলাম দপ্তর সম্পাদক, মু: হেলাল আহম্মেদ রিপন পাঠাগার সম্পাদক, আনন্দ টেলিভিশনের নাজিম উদ্দীন ক্রীড়া বিষয়ক সম্পাদক, দৈনিক পটুয়াখালী প্রতিদিনের স্টাফ রিপোর্টার এড. আরিফুর রহমান রিয়াজ আইন বিষয়ক সম্পাদক, ঢাকা পোষ্ট এর মাহমুদুল হাসান রায়হান সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, দৈনিক আজকের পত্রিকার মীর মহিবুল্লাহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, দৈনিক পটুয়াখালীর বার্তার বার্তা সম্পাদক মাকসুদুর রহমানকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ মশিউর রহমান, যুগান্তরের উপকূলীয় প্রতিনিধি জলিলুর রহমান, যুগান্তর (পটুয়াখালী দক্ষিন) প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, প্রতিদিনের সংবাদ এর জহিরুল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলোর নিয়াজ মোর্শেদ,দৈনিক পুনরুত্থান এর ফরিদ উদ্দীন, স্বাধীন বাংলা টিভির লোকমান মৃধা, দৈনিক একুশে সংবাদ এর এস আল আমিন এবং আলোকিত সকাল এর আলিম খান আকাশকে সদস্য করা হয়েছে।
এ ছাড়া সংগঠনের নিয়মিত সদস্য হিসেবে অন্তর্ভুক্তির কার্যক্রম অব্যহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। পাশাপাশি পটুয়াখালী জেলা প্রেসক্লাবে পটুয়াখালী জেলার সকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও  সাধারণ সম্পাদকদের পদাধিকার বলে সদস্য হিসেবে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com