শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পটুয়াখালীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২১৬ বার

আসন্ন ১৭ পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এড. হাফিজুর রহমানকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

সোমবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন হাফিজুর রহমান।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রার্থী তার জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশী সহযোগীতার জন্য আবেদন করেছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হাফিজুর রহমান নির্বাচনী আচরনবিধি মেনে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

কিন্তু তার প্রতিদ্বন্ধি প্রার্থী খলিলুর রহমান মোহন হাফিজুর রহমানকে হত্যাসহ তার নির্বাচনী অফিস ভাংচুরের হুমকি দিয়ে আসছে।

গত ৬ অক্টোবর বাউফল পৌরসভা মাঠে আনারস মার্কার নির্বাচনী সভায় প্রার্থী তার বক্তব্য প্রদান কালে এড. হাফিজুর রহমানকে এলাকা ছাড়ার হুমকি দেন এবং নির্বাচনের পরে কিভাবে এলাকায় থাকে সে বিষয়ে দেখে নেওয়ার হুমকিও প্রদান করেন। এ সংশ্লিষ্ট বিষয়ে একটি ভিডিও ক্লিপ অভিযোগের সাথে জমা দেয়া হয়েছে।

তাছাড়া আগামী ১৭ অক্টোবর সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ এবং জীবনের নিরাপত্তার জন্য ১১ অক্টোবর সকাল ৭ টা থেকে ১৭ অক্টোবর সন্ধ্যা ৭ টা পর্যন্ত পুলিশী সহায়তার চেয়ে আবেদন করেছেন তিনি।

এ বিষয়ে এড. হাফিজুর রহমান বলেন, ‘নির্বাচনের শুরুর দিকে নির্বাচনী পরিবেশ ভালো থাকলেও দিন যত এগিয়ে আসছে ততই নির্বাচনী পরিবেশ বিনষ্ট করা হচ্ছে।

আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নিজে এবং তার কর্মী সমর্থকরা বিভিন্ন এলাকায় আমার পোস্টার, ফেস্টুন ছিড়ে ফেলছে।

এ ছাড়া নির্বাচনী আচরনবিধি ভঙ্গ করে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মুবিবুর রহমান মুহিব নির্বাচনী প্রচারনায় অংশ নিচ্ছেন।

এ নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও নির্বাচন কমিশন কিংবা রিটানিং অফিসারের কার্যালয় থেকে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি।

অভিযোগের বিষয়ে আনারশ মার্কার প্রার্থী খলিলুর রহমান মোহন বলেন, এসব অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন।

অভিযোগের বিষয় পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহম্মদ কামাল হোসেন বলেন,‘লিখিত অভিযোগ পেয়েছি, নির্বাচনী আচরন বিধি ভঙ্গ করলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন এবং সাধারণ আসনে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com