রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

পটুয়াখালীর সাংবাদিক লিটুর উপর সন্ত্রাসী হামলা

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৯ বার
পটুয়াখালীর সিনিয়র সাংবাদিক সঞ্জয় দাস লিটু বিডি নিউজ ২৪ এর  প্রোগ্রাম থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টায় পটুয়াখালী ব্রিজের উত্তরপাড় শিয়ালীবাজারে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা মেঘনা পরিবহনের বাসে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সঞ্জয় দাস লিটু নিউজ ২৪ টিভি, বিডি নিউজ ২৪, বাংলাদেশ প্রতিদিন ও ঢাকা ট্রিবিউন এর পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
এদিকে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন পটুয়াখালী জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। তারা অতিদ্রুত এই হামলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, সাংবাদিক লিটু বিডি নিউজ ২৪ এর ঢাকায় একটি কর্মসূচী শেষে বিকেলে মেঘনা পরিবহনের বাসে পটুয়াখালী রওয়ানা করে। এসময় একজন সন্ত্রাসী তাকে নজরে রাখে এবং পটুয়াখালীর কাছাকাছি পৌঁছালে তার উপর হামলা করে পালিয়ে যায়। পরে বরগুনা বিডি নিউজ ২৪ এর প্রতিনিধি মো. কামাল হোসেন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কামাল হোসেন বলেন,‘মেঘনা পরিবহন বাসটি পটুয়াখালী পৌঁছালে হঠাৎ করে অজ্ঞাত একজন সন্ত্রাসী সাংবাদিক লিটুর উপর হামলা করে। এসময় লিটু গুরুতর আহত হয়। হামলার সময় ঐ সন্ত্রাসী নিজেকে পটুয়াখালী শীর্ষ ৫ জন সন্ত্রাসীর মধ্যে নিজেকে শ্রেষ্ঠ বলেও দাবী করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন,‘ আমি ঘটনাস্থল পরিদর্শন করে আহত সাংবাদিকের খোঁজ খবর নিয়েছি। এবং আমি ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যার সহ পুলিশ সদস্যরা হাসপাতালে গিয়ে তার কথা শুনেছি। পুলিশ সুপার স্যার এ বিষয়ে অবগত আছেন। হামলাকারীরা কেউ রেহাই পাবে না, দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com