সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গড়িবহরে হামলা, আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল কারাগারে

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার
Oplus_131072

মির্জাগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর গড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েলের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পটুয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় গাড়ি চালক আলমগীর হোসেন বাদি হয়ে  এ বছরে ২৬ আগস্ট মির্জাগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

একই সাথে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ৫০-৬০ জনকে। এই মামলায় এজাহার নামেও ৮ নং আসামী জুয়েল।

উচ্চ আদালত থেকে আগাম জামিন এনেছিলেন তিনি।

জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ সে সহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আত্মসমর্পণ করে চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চান। তাঁদের মধ্যে ১ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত উপজেলা পর্যায়ের অবস্থান কর্মসূচি ছিল উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে।

কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলী থেকে নেতাকর্মীরা এ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বেলা ১১টার দিকে উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড়ে হামলার ঘটনা ঘটে।

এতে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল মৃধা ও সদস্য মো. আল-আমিনক এবং উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম আহত হন।

এ সময় একটি মাইক্রোবাস এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com