রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

পটুয়াখালীতে ধানের ট্রাক উল্টে শিক্ষার্থী নিহত

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২৩৯ বার
পটুয়াখালীতে ধানের ট্রাক উল্টে নাঈম সিকদার (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। নাঈম মৌকরন মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পাশ করে। তিনি মৌকরন এলাকার বাসিন্দা আবদুল বারেক সিকদারের ছেলে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় পটুয়াখালী-ঢাকা মহাসড়কের বদরপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে হাসিব সিকদার (১৬) নামের এক পথচারী আহত হয়।

স্থানীযরা জানায়, পটুয়াখালীর কলাপাড়া এলাকা থেকে ধান বোঝাই করা একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রাকটি সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর বাজার অতিক্রমকালে পটুয়াখালীগামী একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রাকে চাপা পড়ে নাঈম সিকদার নিহত হয়।

পটুয়াখালী সদর থানা থেকে জানানো হয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com