বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি ও ঝড় হাওয়া

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২২৫ বার

দক্ষিনপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি প্রবল শক্তি সঞ্চয় করে দক্ষিন-দক্ষিনপশ্চিম দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করছে। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সকল কার্যক্রম গ্রহন করা হয়েছে।

ঘূর্ণিঝড়টি রবিবার দুপুর ১ টার দিকে পায়রা সমুদ্র বন্দর থেকে ২৯০ কিমি দূরে অবস্থান করছিল। ইতিমধ্যে নদী তীরবর্তী এবং উপকূলীয় সকলকে আশ্রয়কেন্দ্রে যাবার জন্য বলা হয়েছে। বর্তমানে পায়রা সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। পায়রা, লোহালীয়া, লাউকাঠীসহ ছোট বড় নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। নদী তীরবর্তী এলাকায় ঝড় হাওয়া বইছে। মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

তবে ঘূর্নিঝড় মোখা মোকাবিলায় পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুুতি গ্রহন করা হয়েছে। জেলায় সর্বমোট-৭০৩ টি আশ্রয় কেন্দ্র ও ৪০ টি মুজিব কেল্লা প্রস্তুত রয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক শরিফুল ইসলাম জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে যাতে সবাই নিরাপদে আশ্রয় কেন্দ্রে যেতে পারে তার সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। রেডক্রিসেন্ট সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মিরা মাঠ পর্যায়ে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com