সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

পটুয়াখালীতে গণ-অধিকার পরিষদের কার্যালয়ে হামলা,  আহত ১০

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৯ বার
 পটুয়াখালীতে গণ-অধিকার পরিষদের কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় তাদের ১০ জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতরা পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি)  সন্ধা ৬ টার দিকে পটুয়াখালী পৌর শহরের ছোট চৌরাস্তা এলাকার বিসমিল্লাহ টাওয়ারে গণ-অধিকার পরিষদের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ শাহআলম শিকদার বলেন- তেল, বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার বিকাল ৫ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছি আমরা ।
মানববন্ধন শেষে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম ফাহিম জন্মদিনের কেক কাটার জন্য আমরা সবাই অফিসে চলে যাই। পরে সন্ধ্যা ৬ টার দিকে আমাদের অফিসে অতর্কিত হামলা চালিয়ে টেবিল-চেয়ারসহ বিভিন্ন আসবাপত্র ভাংচুর করেছে  ছাত্রলীগ। এ সময় মো: সজিবুল ইসলাম সালমান, আবু সাইদ, মো:শহিদুল ইসলাম ফাহিম, মোঃ জাবের মাহমুদ, মুন্না , মোঃ নাজমুল,  মোঃ আমির হোসেন এবং আমাকেসহ ১০/১৫ জন নেতাকর্মীকে পিটিয়ে গুরুতর আহত  করা হয়েছে । তিনি আরও বলেন,  হামলার সময় তারা আমাদেরকে রাস্তায় নামতে নিষেধ করেছে।
এবিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ বলেন, আমরা কোন হামলা করিনি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, এরকম কোন অভিযোগ পাইনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com