শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

নোয়াখালীর গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দু‘জনের যাবজ্জীবন

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৩৭ বার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণের সেই ঘটনায় দায়ের করা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত । আজ মঙ্গলবার সকাল ১১ টায় নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

 

নোয়াখালীতে ১৩ কার্য দিবসের মধ্যে অতীতে এত দ্রুত আর কোনো মামলার রায় কার্যকর করা হয়নি ।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি মামলার দুই আসামি দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগী মোহাম্মদ আলী প্রকাশ আবুল কালামের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।

 

ইতোমধ্যে বাদী পক্ষে ১২ ও আসামি পক্ষে তিনজন থাকায় সাক্ষীসহ মোট ১৫ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষ করা হয়। এর আগে ২০২০ সালে ১৪ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে অভিযোগপত্র ফরোয়ার্ড করা হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ । রাষ্ট্রপক্ষের কৌঁসুলী আইনজীবী মামুনুর রশীদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর ওই গৃহবধূকে তার ঘরে ঢুকে সংঘবদ্ধ ভাবে বিবস্ত্র করে নির্যাতন করেন দেলোয়ার ও তার বাহিনীর লোকজন।নির্যাতনকারীরা ওই ঘটনা মোবাইলে ধারণ করেন,যা একই বছরের ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 

এরপর গণমাধ্যমের বদৌলতে নড়েচড়ে বসে প্রশাসন। পরে ভুক্তভোগী নারী ২০১৯ সালের ৫ অক্টোবর ও ২০২০ সালের ৭ এপ্রিল দুই দফায় ধর্ষণের ঘটনা উল্লেখ করে দেলোয়ার ও কালামের বিরুদ্ধে মামলা করেন । এছাড়াও বিবস্ত্র করে নির্যাতন ও পর্ণগ্রাফিসহ আরও দুটি মামলা করেন তিনি ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com