শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

নেশার টাকা না পেয়ে ভাইয়ের মোটরসাইকেলে আগুন দিলেন ছোট ভাই

নলছিটি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৪ বার

ঝালকাঠির নলছিটিতে নেশার টাকা না পেয়ে ভাইয়ের মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।

সোমবার(১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় সড়কে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বড় ভাই মো. দলিল উদ্দিন শাহিন জানান, আমার আপন ভাই মো. শাহআলম অনেক দিন ধরেই নেশার সাথে জরিত।

সে প্রায় সময়ে আমার কাছ থেকে জোর করে টাকা নিয়ে নেশা করতো। বিগত কয়েক দিন সে টাকার জন্য আমার কাছে বেশ কয়েকবার তাগিদ দেয়। আমি তাকে আর কোন টাকা পয়সা দিবো না বলে স্পষ্ট জানিয়ে দেই।

এ কারণে সে ক্ষিপ্ত হয়ে আমার ব্যবহৃত বাজাজ কোম্পানির প্লাটিনা মডেলের গাড়ীতে আমার পথরোধ করে আগুন দেয়। আগুনে মোটরসাইকেলটির অধিকাংশই পুড়ে গেছে। এসময় আমি নলছিটি থানা পুলিশে খবর দিলে সে পালিয়ে যায়। বর্তমানে গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে।

তিনি আরও বলেন, আমি এ ব্যাপারে গাড়ি পোড়ানো ও চাঁদাবাজি মামলা দায়ের প্রস্তুতি নিয়েছি। নলছিটি থানার পুলিশ পরিদর্শক( ওসি তদন্ত) মনোরঞ্জন মিস্তিরি জানান,আমরা পুড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com