বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় পৌর কাউন্সিলর নিহত

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২৩৫ বার

নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় রুবেল ইসলাম (৪২) নামে পৌর কাউন্সিলর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী।

সোমবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে জলঢাকা-ডোমার সড়কের সলেমানের চৌপতি ও তিন বটের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুবেল পৌর শহরের চিকনমাটি এলাকার বাবলু রহমানের ছেলে ও ডোমার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি এক সময় পত্র-পত্রিকায় লেখালেখিও করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওইদিন দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শাশুড়িকে দেখতে যান রুবেল। পরে রংপুর থেকে ফেরার পথে জলঢাকায় ইফতার শেষে ডোমারের উদ্দেশে রওনা দেন। জলঢাকা-ডোমার সড়কের তিন বট এলাকায় তিন পথচারীকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলের ব্রেক চাপলে নিয়ন্ত্রণ হারিয়ে রংপুরগামী পাথরবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে রুবেল মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাইকে থাকা আরোহী দুলাল আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি সুস্থ আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com