শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

নির্বাচনের নামে দস্যুতা বন্ধ না হলে জনগণ ঘুরে দাড়াবে – পীর সাহেব চরমোনাই

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২৩৪ বার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচনের নামে সারাদেশে দস্যুতা চলছে। কোথাও কারো নিয়ন্ত্রণ নেই। প্রশাসন চলছে দলীয় মাস্তানদের কথায়।

 

পীর সাহেব চরমোনাই বলেন, সারাদেশে ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচন চলছে। এসব নির্বাচনে সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী ও কর্মীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসীরা নজীরবিহীন হয়রানী করছে।

 

এমনকি সরকার দলীয় দস্যুদের বর্বরোচিত হামলা, প্রাণনাশের চেষ্টা, অপহরন, মনোনয়নপত্র ছিনতাই, প্রার্থীতা প্রত্যাহারে নানা চাপ প্রয়োগ এবং মামলা দিয়ে হয়রানি করার মত ঘটনা ঘটিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। নির্বাচনী এলাকায় বহিরাগত মাস্তানদের দিয়ে মহড়া দিচ্ছে।

 

আজ বুধবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, স্থানীয় প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তা সরকারদলীয় দস্যুদের নিয়ন্ত্রণ করছে না বরং তাদের বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হতে সহযোগিতা করছে। সরকার দলীয় সন্ত্রাসীদের এসব দস্যুতা বন্ধ না হলে, জনগণ ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাড়াবে।

 

তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন থেকে শুরু করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত কোন নির্বাচনেই দেশের মানুষ ভোট দিতে পারছে না। নির্বাচনে মানুষের এখন বিন্দু পরিমাণ আস্থা নেই। তার পরও ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে নির্বাচনের মাঠে থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

 

তিনি ক্ষোভের সাথে বলেন, দেশে কোন নির্বাচন কমিশন আছে বলে মনে হয় না। আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, দেশ এক চরম পরিণতির দিকে ধাবিত হচ্ছে। দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com