মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

নিবন্ধন করে স্বাভাবিকভাবে টিকা পাচ্ছেন না বিপুলসংখ্যক মানুষ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭১ বার

করোনা মহামারী থেকে সুরক্ষা পেতে দিন দিন টিকার প্রতি আগ্রহ বাড়ছে সর্বসাধারণের। শুরুতে টিকা নেয়ার বিষয়ে আস্থার সঙ্কট থাকলেও এখন মানসিকতা পাল্টেছে। টিকা নিতে গণমানুষের আগ্রহ যে উত্তুঙ্গে, তার প্রমাণÑ গত ৭ জুলাই শুরু হওয়া করোনার টিকার ক্যাম্পেইনের সময় সব টিকাদান কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। তবে নিবন্ধন করে স্বাভাবিকভাবে টিকা পাচ্ছেন না বিপুলসংখ্যক মানুষ। দিনের পর দিন এ জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের।

বর্তমানে নিবন্ধনকারীদেরই সব মিলিয়ে টিকা প্রয়োজন প্রায় সোয়া চার কোটি ডোজ। প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে অনেকে বাঁকা পথে, মানে টাকার বিনিময়ে টিকা নিচ্ছেন। তাদের মধ্যে প্রবাসী কর্মী সবচেয়ে বেশি। এর কারণ হচ্ছে, তাদের কাজে যোগ দেয়ার জন্য করোনার টিকা নেয়া জরুরি। কর্মস্থল থেকে কাজে যোগ দেয়ার তাগাদা আসছে তাদের প্রতি। কিন্তু নিবন্ধন করেও টিকা না পেয়ে তাদের অনেকেই পেরেশান।

 

তাদেরই প্রধানত টার্গেট করছে প্রতারক চক্র। টিকার এসএমএস ও টিকা পাইয়ে দেয়ার নামে ওই চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রবাসী কর্মীরা টাকা দিয়ে হলেও এসএমএস ও টিকা পেতে মরিয়া হওয়ায় এ সুযোগ কাজে লাগিয়ে হাতিয়ে নেয়া হচ্ছে প্রচুর অর্থ। শুধু প্রবাসীরাই নন, দেশেও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের টিকা নেয়া বাধ্যতামূলক করায় তা পেতে নানা উপায় খুঁজছেন মানুষজন। এমন পরিপ্রেক্ষিতে বিভিন্ন হাসপাতালে টাকা নিয়ে টিকা দেয়ার চক্র গড়ে উঠেছে। এমনকি বিনামূল্যে দেয়া টিকা বিক্রির অভিযোগও পাওয়া গেছে।

ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের সময় দেশে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে ৫৮ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন। টিকা গ্রহণকারীর চেয়ে দ্বিগুণেরও বেশি উল্লিøখিত সময়ে নিবন্ধন করেন। এক কোটি ২৭ লাখের বেশি মানুষ ক্যাম্পেইনের সময় টিকা নিতে নিবন্ধন করেছেন। ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে ৩২ লাখ মানুষকে টিকা দেয়ার টার্গেট নিয়েছিল স্বাস্থ্য বিভাগ; কিন্তু দু’দিনে সেই সংখ্যা অতিক্রম করায় ক্যাম্পেইনের চিন্তা বাদ দেয়া হয়।

 

সংশ্লিষ্ট বিভাগের তথ্য মতে, ২৯ আগস্ট পর্যন্ত দেশে প্রথম ডোজ টিকা নিয়েছেন এক কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮ জন। এ পর্যন্ত মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৮ লাখ ৪০ হাজার ১৬৯ জন। এখন পর্যন্ত দেশে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে বিভিন্ন টিকা দেয়া হয়েছে দুই কোটি ৬১ লাখ ২৯ হাজার ১৮৭ ডোজ। এ মুহূর্তে দ্বিতীয় ডোজ টিকার দরকার এক কোটি চার লাখ ৪৮ হাজার ৮৪৯ জনের।

 

নিবন্ধনকারীদের মধ্যে এক ডোজও টিকা পাননি এমন মানুষের সংখ্যা এক কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৪৬১ জন। অর্থাৎ তাদের প্রত্যেকের দুই ডোজ করে তিন কোটি ৭৭ লাখ ৫৪ হাজার ৯২২ ডোজ টিকা প্রয়োজন। বর্তমানে নিবন্ধনকারীদেরই সব মিলিয়ে টিকা দরকার চার কোটি ৮২ লাখ তিন হাজার ৭৭১ ডোজ; কিন্তু টিকা হাতে মজুদ আছে ৬৩ লাখ ৯১ হাজার ৮৩৩ ডোজ। হিসাব করে দেখা যায়, চার কোটি ১৮ লাখ ১১ হাজার ৯৩৮ ডোজ টিকার ঘাটতি রয়েছে এখনই। ২৯ আগস্ট বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নাম নিবন্ধন করেছেন তিন কোটি ৭১ লাখ ৬৬ হাজার ৪৭৯ জন।

 

টিকা নিতে আগ্রহীদের তুলনায় টিকার মজুত সীমিত থাকায় এক শ্রেণীর মানুষ এ সুযোগ নিচ্ছে। ফলে টিকাদান কর্মসূচিতে নানা অনিয়ম ভর করেছে। টিকা চুরি করে বেসরকারি হাসপাতালে বিক্রির অভিযোগে ক্লিনিকের মালিক গ্রেফতারও হয়েছেন। চাঁদপুরের মতলব উত্তরে বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকা বিক্রির অভিযোগে এক ইপিআই পোর্টারকে (ভ্যাকসিন বাহক) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

 

সরকার দ্রুত টিকার সরবরাহ না বাড়াতে পারলে সামনের দিনগুলোতে বিশৃঙ্খলা আরো বাড়বে, তা সহজে অনুমেয়। তাই টিকা দেয়া নিয়ে যারা অপকর্মে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে সরকারের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ হবে; ক্ষতিগ্রস্ত হবে ভাবমর্যাদা।

 

সূত্রঃ সংগৃহিত

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com