বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিজ দলের কর্মীর ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৭৬ বার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পাবনা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে এক যুবদল নেতা ছুরিকাহতসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের পর সমাবেশ পণ্ড হয়ে যায়।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। আহত জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেনকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে পাবনা জেলা বিএনপির উদ্যোগে শহরের গোপাল লাহিড়ী পাড়ায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়।

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ।

সমাবেশের শেষের দিকে হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে যুবদল নেতা তসলিম হাসান সুইট ও মনির আহমেদের গ্রুপের সদস্যরা। একপর্যায়ে মনিরকে ছুরিকাঘাত করলে সমাবেশস্থল সংঘর্ষে রূপ নেয়। এসময় মনিরকে আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সংঘর্ষে সমাবেশ পণ্ড হয়ে গেলে নেতাকর্মীরা বিশৃঙ্খল অবস্থায় ছোটাছুটি করতে থাকে। এসময় পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, মনিরের অবস্থা খুব একটা ভালো নয়। তাকে আমরা প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করি। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারবো।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সমাবেশে চেয়ারে বসা নিয়ে সুইট ও মনির গ্রুপের মধ্যে হাতাহাতি ও পরে মনিরকে ছুরিকাঘাত করা হয়েছে। উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com