সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

নলছিটিতে প্রাচীন মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর করে মালামাল লুট করার প্রতিবাদ এবং হামলাকারীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৩১০ বার

ঝালকাঠির নলছিটিতে প্রাচীন মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর করে মালামাল লুট করার প্রতিবাদ এবং হামলাকারীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (২৯ জুন) বেলা ১২ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন নলছিটির শ্রী মনিন্দ্র চন্দ্র রায়ের স্ত্রী রেক্সোনা রানী দাস।

লিখিত বক্তব্যে রেক্সোনা জানান, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের লক্ষণকাঠি গ্রামে দুইশো বছরের পুরোনো শ্রী গুরু মন্দিরে হামলা করে মন্দিরের জায়গা দখল করে নিয়েছে একই এলাকার একটি গ্রুপ। মন্দিরের সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগে আদালতে একটি মামলা করা হয়েছে বলেও জানান রেক্সোনা দাস।

লিখিত বক্তব্য এবং মামলায় যে সকল ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে তারা হলেন, স্থানীয় মৃত বেজেন্দ্র দাসের তিন ছেলে স্বপন কুমার দাস, রতন কুমার দাস, তপন কুমার দাস। এছাড়াও পার্শবর্তী এলাকার মৃত জামিনী দাসের ছেলে বিজয় কৃষ্ণ দাস, শ্যামল দাসের ছেলে সজল দাস এবং মৃত বিমল পোদ্দারের ছেলে বিনয় পোদ্দার।

সংবাদ সম্মেলনে বলা হয় অভিযুক্তরা, দুইশ বছর আগের প্রাচীন মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর করে মন্দিরে থাকা সকল মালামাল লুট করে নিয়ে যায়। মন্দিরের জমি আত্মসাৎ করাই ছিলো তাদের মূল উদ্দেশ্য।

রেক্সোনা দাস বলেন, ‘ঘটনার পর আমরা ঝালকাঠি জেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে জানিয়েছি। এবং ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে হামলাকারিদের বিরুদ্ধে একটি সিআর মামলা দায়ের করেছি।

ঝালকাঠি জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকার বলেন, এটি শ্রী গুরু মন্দির বিধায় আমাদের পুজা উদযাপন পরিষদ সংস্লিষ্ট নয়। শ্রীগুরু সংঘ কাউখালী এদের কেন্দ্র। বিষয়টি তারা দেখবে।

শ্রী গুরু সঙ্ঘের ঝালকাঠির জেলা শাখার সহসভাপতি অসীম কুমার রায় বলেন, মন্দিরটি বেশ পুরোনো এবং জরাজীর্ন ঝামেলা হওয়ার পরে আমরা নলছিটি কমিটির সদস্যদের নিয়ে পুলিশ এবং ইউপি চেয়ারম্যানের সমন্নয়ে মন্দিরটি অপসারন করে পাশেই পাকা ভবন করে মন্দিরটি নতুর ভাবে স্থাপন করে দিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com