মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দুরে রাখতে হবে- এমপি শাওন

মোঃ ফরিদ উদ্দিন, লালমোহন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৬৫৬ বার

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দুরে রাখতে হবে। বর্তমান সময়ে মাদকাশক্তি এক ভয়াবহ বৈশ্বিক সংকট হিসাবে দেখা দিয়েছে। তরুন সমাজের জন্য মাদকাশক্তি এখন মরণফাঁদ। মাদকাশক্তির জন্য কলুষিত হচ্ছে দেশ, জাতি এবং সমগ্র পৃথিবী। তাই একটি সুন্দর পৃথিবীর জন্য এবং ভবিষ্যৎ প্রজম্মের জন্য তরুন ও যুব সমাজকে মাদকাসক্তির মরণথাবা থেকে রক্ষা করতে হবে। এ জন্য খেলাধুলার কোন বিকল্প নেই।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে ভোলার লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে অনুর্ধ্ব-৮ থেকে অনুর্ধ্ব ১৬ ফুটবল খেলোয়ারদের প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। যাতে শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে পারে।

আলোচনা সভা শেষে বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ এর ডিআইজি এস এম আক্তারুজ্জামান অনুর্ধ্ব-৮ থেকে অনুর্ধ্ব ১৬ ফুটবল খেলোয়ারদের প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ প্রমূখ।

 

বরিশাল রেঞ্জ এর ডিআইজি এস এম আক্তারুজ্জামান তার বক্তব্যে বলেন, সুস্থ শরীর ও মনকে সুন্দর রাখতে হলে খেলাধুলা চালিয়ে যেতে হবে। তরুন প্রজন্ম খেলাধুলায় মনোনিবেশ করলে অপরাধ প্রবনতা কমে যাবে।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, অফিসার ইনজার্চ মোঃ মাকসুদুর রহমান মুরাদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com