মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

নতুন ইতিহাস গড়লো মাহমুদউলহ-তাসকিন

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৬৩৩ বার
রিয়াদ-তাসকিন

নতুন ইতিহাস গড়লো মাহমুদউলহ-তাসকিন আহমেদ। দূর্দান্ত একটি খেলা উপহার দিলো বাংলাদেশকে তারা। এটা ক্রিড়া প্রিয় মানুষদের আশার আলেঅ আরো জ্বালিয়ে দিলো । একটি বাংলাদেশ টিমের মনোবল বাড়ানোর পাশাপাশিি একধাপ এগিয়ে দিলো তাদের এই জুটি।

মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদের ব্যাটি জুটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৬৮ রান তুলেছে বাংলাদেশ। ২৭৮ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১৫০ রানে অপরাজিত থাকেন রিয়াদ। টাইগারদের শেষ ব্যাসম্যান হিসেবে এবাদত হোসেন শূন্য রানে মুজারবানির বলে বিদায় নেন। দেশের হয়ে নবম উইকেট জুটিতে আগের রেকর্ড ভেঙে দেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ। ২৭৬ বলে ১৯১ রানের পার্টনারশিপ গড়েছেন তারা।

 

এরপর দারুণ ব্যাটিং করা তাসকিন ১৩৪ বলে ১১টি চারের সাহায্যে ৭৫ রান করে মিল্টন শাম্বার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন। রিয়াদ-তাসকিনের এই জুটিটি এখন দ্বিতীয় সর্বোচ্চ। আগের দিন টপ অর্ডারের ব্যর্থতার পর ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশের মিডল অর্ডার। দ্বিতীয় দিন দলীয় সংগ্রহটাকে বিশাল আকার দিচ্ছে লোয়ার মিডল অর্ডার। বিশেষ করে নবম উইকেট রেকর্গ গড়ে বড় ভূমিকা রাখছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ। দ্বিতীয় দিনে বাংলাদেশের রানের চাকা সচল রাখার মূল কৃতিত্ব রিয়াদের। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফেরা এই মিডল অর্ডার ব্যাটসম্যান এরইমধ্যে নিজের ৫০তম ম্যাচে দেখা পেয়েছেন পঞ্চম সেঞ্চুরির।

 

১৯৫ বল খেলে ১১টি চার ও ১টি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। মাহমুদউল্লাহর পাশে পার্শ্ব-নায়কের ভূমিকায় দেখা দিয়েছেন লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান তাসকিন আহমেদ। মূলত পেসার হলেও ব্যাট হাতে দুর্দান্ত সব শট খেলে তিনি তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি, তাও মাত্র ৬৯ বলে। অবশ্য ব্যক্তিগত ৩৪ রানে একবার দ্বিতীয় ক্যাচ তুলে দিয়ে বেঁচে যান তিনি। এর আগে গতকাল বুধবার হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত টেস্টের প্রথম দিনে বাংলাদেশ ৮ উইকেটে ২৯৪ রান তোলে। ৫৪ রানে অপরাজিত ছিলেন ‘সাইলেন্ট কিলার’ মাহমুদউল্লাহ।

 

আর তাসকিন অপরাজিত ছিলেন ১৩ রানে। লিটনের ১৪৭ বলে ১৩ চারে ৯৫ রানের ইনিংস থামে ডোনাল্ড ত্রিপানোর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছে। টেস্ট অধিনায়ক মুমিনুল হকও তিন অংকের মোটামুটি কাছে চলে গিয়েছিলেন। তিনিও ৯২ বলে ৭০ রান করেন। বাউন্ডারি মারেন ১৩টি। এছাড়া সাইফ (০), সাদমান (২৩), শান্ত (২), মুশফিক (১১), সাকিব (৩), মিরাজ (০)- কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি। প্রথম দিনের শেষদিকে ক্যারিয়ারের টেস্ট ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ। আর দ্বিতীয় দিনে পেলেন তিন অংকের দেখাও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com