সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

নগরীতে চাঁদার দাবিতে ২ ভাইকে  কুপিয়ে হত্যার চেষ্টা

রবিউল ইসলাম রবি, বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার

চাঁদার দাবিতে বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড  গগন গলি এলাকায় ব্যবসায়ী প্রিন্স মাহমুদ সোহেল  ও তার  ভাই সোহাগ মাহমুদ সিকদার কে নির্মমভাবে কুপিয়ে জখম করেছে  কতিপয় সন্ত্রাসীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে গগন গলি এলাকার ‘সোহাগ স্টোর’ নমাক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আগত ২ ভাইকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। অবস্থার আরো অবনতি হলে যে কোন সময় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে জানিয়েছেন চিকিৎসক।

আহতদের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সোহাগের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে কথিত নেতা হৃদয় সহ তার সহযোগী সন্ত্রাসীরা।

প্রতিবাদ করলে ঘটনার দিন দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে  এলোপাথারীভাবে কুপিয়ে জখম করে। এ সময় অপর ভাই থামাতে গেলে তাকেও  নির্মমভাবে কুপিয়ে জখম করে। দুই ভাইয়ের মধ্যে প্রিন্স মাহমুদ সোহেল নগরের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পাশাপাশি তিনি একজন ব্যবসায়ীও।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়। আহতর ২ ভাই ওই এলাকার ইসমাইল শিকদার  ছেলে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com