বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

দেশে ফিরেছেন নৌ প্রধান

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৪৪৯ বার

রাশিয়ার নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (৩০) দেশে ফেরেন অ্যাডমিরাল শাহীন ইকবাল।

 

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।

 

রাশিয়া সফরকালে নৌপ্রধান গত ২৫ জুলাই দেশটির নৌবাহিনীর ৩২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও পঞ্চম নেভাল প্যারেডে অংশগ্রহণ করেন।

 

এ সময় নৌপ্রধান উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আসা নৌবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন।

 

পরে তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

সাক্ষাৎকালে দু’দেশের নৌপ্রধান পারস্পারিক সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া নৌপ্রধান দেশটির নৌ জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করেন।

 

নৌপ্রধান গত ২৩ জুলাই রাষ্ট্রীয় সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com