শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

দেশের মানুষ জামায়াত ইসলামিকে ক্ষমতায় দেখতে চায় — জামায়াত আমির শামসুল ইসলাম

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আ. ন. ম শামসুল ইসলাম বলেছেন, আওয়ামী স্বৈরারচার ১৫ বছর জনগনের ওপর চেপে বসেছিলো; কিন্তু আল্লাহর রহমত যখন আসে তখন শয়তানি শক্তি পালাতে বাধ্য হয়। ন্যায়ের জন্য যারা লড়াই করে তাদের বিজয় নিশ্চিত।

এই সুযোগ কাজে লাগিয়ে এখন আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই।

শনিবার বরিশাল নগরীর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত রুকন (সদস্য) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নায়েবে আমির শামসুল ইসলাম বলেন, দীর্ঘদিনের স্বৈরচারী দুঃশাসনের পর দেশের মানুষ এখন শান্তি চায়, স্বস্তি চায়।

তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। কারণ মানুষ জানে, জামায়াতই পারবে দেশে শান্তি-শৃঙ্খলা ও ন্যয় বিচার নিশ্চিত করতে।

শেষ পর্যন্ত তরুণ প্রজন্মকেও রাজাকার সাব্যস্ত করা হয়েছিল। তাদের দমন করতে ছাত্রলীগকে লেলিয়ে দেয়া হয়েছিল; কিন্তু আবু সাঈদের মতো তরুণরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। তরুণদের এই ত্যাগের মাধ্যমেই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।

১৫টি বছর জামায়াতের কর্মীরা ঘরে থাকতে পারেননি। আমাদের শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে। আরো অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। মামলা-হামলা, গুম-খুন করে দমানোর চেষ্টা করা হয়েছে; কিন্তু জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে দমানো যায়নি। যার স্বাক্ষ্য দিচ্ছে এখন দেশের প্রতিটি জনগন।

তিনি আরো বলেন, এখন দেশের মানুষ জামায়াতে ইসলামীর সম্পর্কে ইতিবাচক ধারণ পোষণ করে। তাদেরকে ভুল বোঝানোর আওয়ামী অপচেষ্টা ব্যর্থ হয়েছে। জনগনের সামনে এখন জামায়াতে ইসলামী সম্পর্কে ধারনা দিবালোকের মতো স্পষ্ট।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল জব্বারের সভাপতিত্বে ও নায়েবে আমির ডক্টর এস এম মাহফুজুুর রহমানের সঞ্চালনায় শিক্ষা শিবিরে উপস্থিত সছিলেস, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম মাসুম, অ্যাড. মোয়াজ্জেম হোসাইন হেলাল, কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আবদুল মান্নান, সেক্রেটারি মাওলানা মাহমুদুুন্নবী তালুকদার, সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, অধ্যাপক সাইয়েদ আহমেদ খানসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com