সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় সারাদেশে মোতায়েন রয়েছে

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার

আজ ১২ অক্টোবর শনিবার ভোরে উজিরপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ ইয়াসির আরাফাত কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনাকালে ওটরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড হতে মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করা হয়।

তারা হচ্ছেন লিটন বেপারী (৩৮) ও মাহমুদা বেগম (৩০)। অভিযান পরিচালনাকালে তাদের নিকট হতে গাঁজাসহ মাদক চোরাচালানে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এলাকার তরুণ যুবক-যুবতী হচ্ছে তাদের ব্যবসার প্রধান শিকার। নিজ বাড়ি হতে বহুদিন যাবৎ তারা এ ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এছাড়াও একই এলাকা হতে গাঁজা সেবনরত ৪ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তাদের গ্রেপ্তারের পর এলাকার মানুষজনের মধ্যে স্বস্তি বিরাজ করছে। পরবর্তীতে সকলকেই উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকের মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ ও তাদের এ অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com