বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

দেবিদ্বারে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০, আটক ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২৬১ বার

কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর বাঁধের পাশের এক শতাংশ জমির দখল বুঝে নিতে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের গোমতী নদীর বাঁধের পাশের এক শতাংশ জমির দখল বুঝে নেয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে নূর নবী (৩৫) ও আবু মুছা (২৯), বাবুল হোসেনের ছেলে আব্দুল্লাহ-আল-নোমান (২১), মৃত আলী হোসেনের ছেলে মো: শাহ আলমসহ (৯০) চারজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মতিনকে (৬৫) দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

অপরদিকে সংঘর্ষের একপর্যায়ে আহতদের হাসপাতালে নেয়ার পর মৃত আলী হোসেনের ছেলে তব্দল হোসেন (৫৫) ও ময়নাল হোসেনের (৪৫) নেতৃত্বে আবার জমি দখলের চেষ্টাকালে পুলিশ ঘটনাস্থল থেকে তব্দল হোসেন (৫৫) ও ময়নাল হোসেনকে (৪৫) আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় আব্দুল ওয়াদুদ ও মো: ফরিদ উদ্দিন জানান, লক্ষ্মীপুর গ্রামের গোমতী নদীর বাঁধের সাথে মুকশত আলীর ২৫ শতাংশ জমি ছিল। পাকিস্তান আমলে ওই জমির দুই শতাংশ খালে চলে যায়, আর ২৩ শতাংশের মধ্যে আলী হোসেন আট শতাংশ এবং আব্দুল মজিদ ১৫ শতাংশ জমি ক্রয় করেন।

আলী হোসেনের আট শতাংশ জমির মধ্যে পানি উন্নয়ন বোর্ড সাত শতাংশ জমি একোয়ার করে নেয়। বাকী এক শতাংশ জমির মালিকানা নিয়ে আব্দুল মতিন ও আব্দুল হাকিমের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

আব্দুল মতিন দাবি করেন, এক শতাংশ জমি নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে ক্রয় করা হয়েছে এবং মো: ময়নাল হোসেনের দাবি ওই জমি স্ট্যাম্পের মাধ্যমে বিক্রয় করা হয়নি তাই এ জমির মালিক আমরা। এছাড়াও ওই বিরোধপূর্ণ এক শতাংশ জমির পাশে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যাক্ত একোয়ার করা সাত শতাংশ জমি এক শতাংশ জমির অন্তরালে দখল বুঝে নিতেই এ দ্বন্দ্ব চলে আসছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই ঘটনায় দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে দু’পক্ষেরই মামলা দায়ের প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com