মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

দুর্গোৎসব ভোগান্তিমুক্ত করতে বরিশালে ট্রাফিক সপ্তাহ শুরু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার

দূর্গা পূজায় শহরকে যানজটমুক্ত রাখতে ট্রাফিক সপ্তাহ শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে র্যালী  ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন বিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এসময়ে তিনি যানবাহন চালকদের সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

বিএমপি কমিশনার বলেন, বরিশাল নগরীতে অনেকগুলো পূজা মন্ডপ। দুর্গা পূজায় উৎসবের নগরীতে পরিণত হয়। এসময়ে যেন ফিটনেস, লাইসেন্সবিহীন কোন যান নগরীতে ঢুকে ভোগান্তি তৈরী করতে পারে না। এজন্য ট্রাফিক সপ্তাহ শুরু করা হয়েছে। ট্রাফিট পুলিশ সারা বছরই সতর্ক থাকে। উৎসবকে ঘিরে আরো বেশি সচেতন রয়েছে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), জনাব মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আব্দুল হান্নান, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) পলাশ কান্তি নাথ সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। অন্যান্য এসি ও ট্রাফিক ইন্সপেক্টর ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

২৮ সেপ্টেম্বর শুরু হয়ে এই কার্যক্রম চলবে ২ অক্টোবর পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com