সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

দুমকিতে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ বার
 পটুয়াখালীর দুমকিতে আ.লীগ ও বিএনপির পাল্টা কর্মসূচির মধ্যে মুরাদিয়া ইউনিয়ন আ.লীগ শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা চলাকালীন সময় আ.লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে।
শনিবার(১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার মুরাদিয়া ইউপির জয়গুন নেছা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুরাদিয়া ইউনিয়ন বিএপি’র আহবায়ক তারিকুল ইসলাম তারেক এর নেতৃত্বে র্বোড অফিস বাজার প্রদক্ষিন করে জয়গুন নেছা ম্যাধমিক বিদ্যালয়ের মাঠে বিএনপি’র নেতাকর্মীদের সমাপনি বক্তব্য চলাকালীন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান এর  নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটায়।
মুরাদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়াক মো.তারিকুল ইসলাম তারেক বলেন, আমরা শান্তিপূর্ন পথযাত্রা করে জয়গুন নেছা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সমাপনী বক্তব্য চলাকালে আ.লীগের নেতাকর্মীরা আতর্কিত হামলা চালায়। এতে আমদের ৪জন নেতাকর্মী আহত হয়েছেন।
এ বিষয় মিজানুর রহমান সিকদার বলেন, মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সভা চলাকালিন সময় বিএনপি নেতাকর্মিরা সরকারকে নিয়ে বিভিন্ন উষ্কানি মূলক বক্তব্য দেওয়ায় ছাত্রলীগ সেটা প্রতিহত করেছে।
দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুস সালাম বলেন, এ ঘটনা ঘটেছে কিনা তা আমার জানা নেই। এ বিষয়ে কেও কোনো অভিযোগ আসে নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com