সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

দুদকের তদন্তে নিয়োগ অবৈধ প্রমানিত হলেও বহাল তবিয়তে কলেজ অধ্যক্ষ

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ২৫৭ বার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুল বাড়িয়া ইউনিয়ন কলেজের অধ্যক্ষ রেজিনা সুলতানার নিয়োগ অবৈধ প্রমানিত হওয়ার পর দুদক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বাতিল করার জন্য নির্দেশ প্রদান করলেও বহাল তবিয়তে চাকুরী করছেন কলেজ অধ্যক্ষ রেজিনা সুলতানা।

সর্বশেষ ২০২২ সালের ১৪ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক তপন কুমার দাস রেজিনা সুলতানার নিয়োগ বাতিলের জন্য পত্র জারি করেন।

জানা যায়, রেজিনা সুলতানা এমপিও বিহীন বকুল বাড়িয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে চাকুরীরত অবস্থায় ১লা জুন ২০১৬ সাল থেকে ১৮ নভেম্বর ২০১৯ সাল পর্যন্ত প্রায় তিন বছর ৫ মাস ১৮ দিন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যান পরিদর্শিকা পদে চাকুরীরত ছিলেন। তবে দুটি কর্মস্থল থেকে বেতন ভাতাদি গ্রহন করেননি।

এক্ষেত্রে অধ্যক্ষ রেজিনা সুলতানার নিয়োগ যথাযথ না হওয়ায় তার নিয়োগ বাতিল করার জন্য কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কলেজের অধ্যক্ষকে চিঠি দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

এর আগে দুর্নীতি দমন কমিশন বকুল বাড়িয়া কলেজের অধ্যক্ষ রেজিনা সুলতানার নিয়োগ ও এমপিও ভুক্তির বিষয়ে তদন্ত করে নিয়োগটি অবৈধ বলে সত্যতা পেয়ে ২০২১ সালের ১১ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দুদক নির্দেশনা প্রদান করে।

তবে বকুল বাড়িয়া ইউনিয়ন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ মোল্লা বলেন, ‘আমি এই বিষয়ে কোন চিঠি পাইনি। অধ্যক্ষ আমাকে জানিয়েছেন এ ধরনের একটি চিঠি এসেছে। চিঠি হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো।’ এদিকে কলেজ অধ্যক্ষ রেজিনা সুলতানার মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান বলেন, আমি বিষয়টি জেনেছি, এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহন করছি। তবে কলেজের বিষয় গুলো পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল অঞ্চল অফিস দেখভাল করে থাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com