মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০

দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি আজও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত॥ চরম বিপদে লাখো মানুষ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৫০ বার

দিনভর টানা বৃষ্টি ও নদীর জোয়ারের পানিতে বরিশালের সিটি কর্পোরেশন এলাকাসহ উপজেলাগুলোর নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় চরম দূর্ভোগে দক্ষিণাঞ্চলের মানুষ। বিশেষ প্রয়োজন ছাড়া সকাল থেকে সন্ধা পর্যন্ত মানুষ ঘরের বাইরে বের না হওয়ায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা।

সড়ক ও নৌপথে চলাচলরত যানবাহনগুলোতেও নেই যাত্রীদের ভিড়। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজ সকাল থেকেই বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

কখনো মুষলধারে আবার কখনো মাঝারি ও হালকা বৃষ্টি হচ্ছে এ অঞ্চলে। সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রসহ আরও বৃষ্টিপাত হওয়ারও শঙ্কা রয়েছে। বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজার রহমান জানান, রোববার সকাল থেকে বেলা ২ টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরিশালে।

এ সময়কালে বাতাসের গতিবেগ ছিলো সর্বোচ্চ ১৮ কিলোমিটার। তিনি জানান, বৈরি আবহাওয়ার কারণে বরিশাল অঞ্চলের নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত আর পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

এছাড়া বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি এবং এসব জায়গার অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার বায়ুতারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

এদিকে দক্ষিণাঞ্চলের প্রায় সব নদ-নদীর পানি আজও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে টানা ৫ দিন ধরে দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি জোয়ারের সময় বিপৎসীমা অতিক্রম করছে। সেই সঙ্গে আজ সকাল থেকে বৃহত্তর মেঘনাসহ বেশিরভাগ নদী বেশ উত্তাল রয়েছে।

উত্তাল মেঘনা নদী পাড়ি দিতে গিয়ে বেলা ১২ টার দিকে উলানিয়া লঞ্চঘাট সংলগ্নে ৩২০টন পাথরসহ একটি বাল্কহেড উল্টে ডুবে গেছে। তবে বাল্কহেডটিতে থাকা ৪ ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোষ্টগার্ড।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টি ও পূর্ণিমার প্রভাবে আজও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

বিশেষ করে আজ বেলা সাড়ে ১২টার দিকে বিষখালী নদীর পাথরঘাটা ষ্টেশনে গতকালের তুলনায় ২৫ সেন্টিমিটার পানি বেড়েছে। আর গতকাল পাথরঘাটার বিষখালী নদীর পানি বিপৎসীমার ১ শত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তাই আজ পাথরঘাটার উজানের ষ্টেশনগুলোয় পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এদিকে টানা বৃষ্টি ও নদীতে অস্বাভাবিক জোয়ারের কারণে বরিশাল নগরের অধিকাংশ এলাকায় রাস্তা ঘাটে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। ফলে দুর্ভোগে দিন কাটাচ্ছে নগরবাসী। এখন পর্যন্ত দেখা মেলেনী কোন জনপ্রতিনিধিদের। নিম্ন আয়ের মানুষগুলো ঘওে পানি বন্দি হয়ে পড়েছে। অনেকের ঘরে খাবার পানিসহ দেখা দিয়েছে খাবারের বিশুদ্ধ পানির অভাব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com