মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

তিন ফরম্যাটেই থাকাছে সাকিব

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৪৫৪ বার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার (১০ মার্চ) ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। চুক্তিতে থাকা ২১ জন ক্রিকেটারের মধ্যে তিন ফরম্যাটেই জায়গা করে নিয়েছেন ছুটিতে থাকা সাকিব আল হাসান।

দীর্ঘ সময় ধরে টেস্ট ক্রিকেট থেকে নিজের নাম উঠিয়ে নেওয়ার নানা ইঙ্গিত প্রকাশ করেছেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

কিন্তু বিসিবি সভাপতি সাকিবের বিপরিতেই ছিলেন সবসময়। নিজেই নিশ্চয়তা দিয়েছেন সাকিব খেলবেন টেস্টে। অবশ্য শেষ পর্যন্ত দেখা যায় সাকিব ঠিকই ছুটি নিয়েছেন।

কিন্তু এবার দক্ষিণ আফ্রিকা সফরে তাকে উল্টো বাধ্যতামূলকভাবে ছুটি দিয়েছে বিসিবি। সবমিলিয়ে টেস্ট ক্রিকেটে সাকিবের এত অনিহার পরেও কেন্দ্রীয় চুক্তিতে তার নাম দেখাটা অবাক লাগার বিষয়!

শেষবারের করা চুক্তিকে ২৪ জন ক্রিকেটার থাকলেও এবার সংখ্যা কমিয়েছে বিসিবি। চুক্তিতে তিন ফরম্যাটেই আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। টেস্টের চুক্তিতে ১৪ জন, ওয়ানডের চুক্তিতে ১০ জন ও টি-টোয়েন্টির চুক্তিতে ১২ জন ক্রিকেটার আছেন।

চুক্তি থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহী ও শামীম হোসেন পাটোয়ারি। অপরদিকে চুক্তিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী চৌধুরী।

টেস্ট ফরম্যাট: মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

ওয়ানডে ফরম্যাট: মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন ধ্রুব।

টি-টোয়েন্টি ফরম্যাট: মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাঈম শেখ ও শেখ মেহেদী হাসান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com