শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

তারেকের নির্দেশনা পৌছে দিতে সৌজন্য সাক্ষাৎ বিএনপির নেতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন দিক-নির্দেশনা পৌছে দিতে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক পৌর মেয়র মজিবুর রহমান।

তিনি লন্ডন থেকে ফিরে এ বার্তা পৌঁছে দেন নেতাকর্মীদের মাঝে। বৃহস্পতিবার(২৪ অক্টোবর )সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় এ সৌজন্য সাক্ষাৎ করেন।

কালিয়াকৈর পৌর বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হারন অর রশিদের সঞ্চালনায় সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি শামসুল আলম সরকার, কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক জসিম দেওয়ান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা জাসাস এর আহব্বায়ক ফকির এরশাদ, পৌর শ্রমিকদলের সভাপতি এ কে আজাদ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপিসহ অংগসংগঠনের নেতাকর্মীরা।

এসময় বিএনপির নেতা মজিবুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়েছেন এখনো দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে।

তাই তিনি সবাইকে সর্তক অবস্থানে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com