বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ঢাকা টাইমস সম্পাদকের বাবার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩০০ বার

ফরিদপুরের সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলনের বাবা সমাজসেবক এ এফ এম ওবায়দুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

কোরআনখানি, দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে বৃহস্পতিবার গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়। বিকালে গোপালপুর ইউনিয়নের কামারগ্রামে মুন্সীবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের আয়োজনে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিন ফরিদপুরের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এই তিন উপজেলার এতিমখানা ও মাদ্রাসায় ছাত্রদের মাঝে খাবারও বিতরণ করা হয়েছে।

এ এফ এম ওবায়দুর রহমান ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ভোরে ফরিদপুরের আলফাডাঙ্গায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৯ বছর বয়সে মৃত্যুবরন করেন। তিনি রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন।

ফরিদপুরের আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের সন্তান ওবায়দুর রহমান স্থানীয় পর্যায়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা, কবরস্থান, খেলার মাঠসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন।

মুন্সী পরিবারের কর্ণধার প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরি ছিলেন তিনি।

তিনি ফরিদপুরের আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের সন্তান। স্থানীয় পর্যায়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা, কবরস্থান, খেলার মাঠসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে মুন্সী পরিবারের অসামান্য অবদান রয়েছে।

 

মুন্সী পরিবারের কর্ণধার প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরি ছিলেন ওবায়দুর রহমান।

কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা ও ওবায়দুর রহমানে বড়ভাই এমতেহানুর রহমান।

ফাউন্ডেশনের সদস্য আবিদুর রহমানের সঞ্চালনায় ওবায়দুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানাদিক তুলে ধরে স্মৃতিচারণ করেন বক্তারা।

অনুষ্ঠানে মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ হাবিবুর রহমান ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের।

স্মরণসভায় ওবায়দুর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, ইকবাল হাসান চুন্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com