সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ঠাকুরগাঁওয়ে কর্মহীন হোটেল শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

মোঃ আকবর আলী, ঠাকুরগাঁও
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৬৮১ বার
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মোকাবিলায় কঠোর লকডাউনে পুরো দেশ। এতে অসহায় হয়ে পড়েছে দেশের খেটে-খাওয়া দিনমজুর এবং কর্মহীন হয়ে পড়েছে হোটেল শ্রমিকরা। এমন সঙ্কটময় মুহুর্তে রুরাল ডেভলাপমেন্ট সার্ভিস (আরডিএস) আয়োজনে এক শতাধিক কর্মহীন হোটেল শ্রমিকের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
রবিবার (৪ জুলাই) আরডিএস প্রধান কার্যালয় ভূল্লীতে অফিস প্রাঙ্গণে করোনায় কর্মহীন হয়ে পড়া নারী শ্রমিক, হোটেল শ্রমিক ও প্রান্তিক শ্রমিকদের মাঝে স্বাস্থ্য সেবা/স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অর্থায়নে ওই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
করোনা সতর্কতা সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন হয়ে পড়া ১০০ জন শ্রমিককে চাল, তেল, আলু, মুড়ি, সাবান, ডাল খাদ্য সামগ্রী দেয়া হয়।
আরডিএর নির্বাহী পরিচালক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহাফুজার রহমান সরকার।
বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, ৫নং বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী (মুক্তি) আরডিএস সমন্বয়কারী এনামুল হক, আরডিএস সুপারভাইজার জাকির হোসেন দুলাল প্রমুখ।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহাফুজার রহমান সরকার বলেন, শ্রমিকবান্ধব বর্তমান সরকার শ্রমিকদের সঙ্কটে তাদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। তিনি এমন উদ্যোগের প্রশংসা করেন। আর  যে বিষরটির দিকে সবাইকেই খেয়াল রাখতে বলছেন, তাহলো সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা, জরুলি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়া। তাহলে আমরা এই মহামারি সংক্রান্ত থেকে রক্ষা পাব এবং আসুন সরকারের সকল নির্দেশনা মেনে চলি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com