বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ট্রলারে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৫৭ বার

খেয়া পারাপারের কথা বলে ট্রলারে তুলে  এক গৃহবধুকে  গণধর্ষণের ঘটনায় করা মামলায় তিন যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়। গতকাল বুধবার গভীর রাতে বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- সোলেমান (২২), বাপ্পি প্যাদা (২৪) এবং আরিফ খান (২৩)।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে গলাচিপা উপজেলার চর কাজল গ্রাম থেকে সোলেমান ও বাপ্পিকে গ্রেপ্তার করে চরশিবা ক্যাম্প পুলিশ। আর আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে চর নজির গ্রাম থেকে আরিফ খানকে গ্রেপ্তার করে রাঙ্গাবালী থানা পুলিশ।

 

এর আগে গণধর্ষণের ঘটনায় গতকাল বুধবার রাতে সোলেমানকে প্রধান আসামি করে সাতজনের নামে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন ওই ধর্ষিতা গৃহবধু।

 

মামলা সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টায় ওই গৃহবধূ তার শ্বশুরবাড়ি গলাচিপার চর বিশ্বাস গ্রাম থেকে চাচাতো দেবর সোলেমানের সঙ্গে বাবার বাড়ি রাঙ্গাবালীর চর বেস্টনি গ্রামের উদ্দেশে রওনা দেয়। এ সময় চর আগস্তি হাক্কাঘাটের খেয়াঘাট এলাকায় এসে সোলেমান তাকে লাইনের ট্রলারে না উঠিয়ে আরিফ খানের ট্রলারে উঠায়। পরে দুপুর একটার দিকে সাপের খাল নামক স্থানে পৌছে ট্রলারের ছৈয়ের মধ্যে ঢুকে ওই গৃহবধূকে সাত যুবক পালাক্রমে ধর্ষণ করে।

 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান জানান, তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com