রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও নেপালের টুর্নামেন্টে খেলার কথা রয়েছে তামিমের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪১ বার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বার্তা দিয়ে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও দেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এরপর তাকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তামিম ফেসবুকে যখন বিশ্বকাপে না খেলার ঘোষণা দেন তখন তিনি বিশ্রামে ছিলেন। বিশ্রামের কারণেই জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ আর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি তিনি।

কেননা, হাঁটুর চোটের কারণে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজের পর থেকেই খেলার বাইরে ছিলেন তিনি। সম্পূর্ণ সুস্থ হতে তার ৮-১০ সপ্তাহ বিশ্রাম দরকার ছিল।

বিশ্রাম শেষে অবশেষে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নেট বোলারদের নিয়ে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি।

এদিকে,টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও নেপালে একটি টুর্নামেন্টে খেলার কথা রয়েছে তামিমের। সেটিও টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এরই মধ্যে বিসিবি থেকে অনাপত্তিপত্রও নিয়েছেন তিনি। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) নামের সেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা।

সূত্রঃ অনলাইন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com