শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ঝালকাঠীতে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে প্রশাসন

মো. ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৯৩২ বার
ঝালকাঠিতে করোনা সংক্রমন বিষয়ে জনগনকে সচেতন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ হাছান
হু হু করে বাড়ছে সংক্রমন। স্বাস্হ্য বিভাগ জানিয়েছে গত ২৪ ঘন্টায় ঝালকাঠিতে নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ জন। যা গত কয়েক দিনের তুলনায় অনেক বেশী।
এদিকে সরকারের নির্দেশ মানাতে ২৮ জুন সোমবার  সকাল থেকে মাঠে নেমেছে ঝালকাঠি জেলা ও সকল উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্টেটরা ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করছেন স্বাস্থ্যবিধি না মানা ব্যক্তিদের। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা স্থান ত্যাগ করলেই রাস্তাঘাটে ভিড় জমাচ্ছে এখানকার সাধারণ মানুষ।
জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিষ্টেট আহম্মেদ হাছান আনন্দবার্তা’কে বলেন, “করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে জনগনকে স্বাস্হ্যবিধি মানাতে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি”।
করোনা সংক্রমন নিয়ন্ত্রনে সকাল থেকে ঝালকাঠির রাজাপুর, নলছিটি ও কাঠালিয়ায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, জরিমানা করেও জনগনকে ঘরমুখী করা যাচ্ছেনা। বাজারে আসা আবুবক্কর বলেন,  বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী নামবে, তাই আগামী ১ সপ্তাহের বাজার করতে বের হয়েছি।
জেসমিন আক্তার বলেন, মাসের শুরুতে লগডাউ হবে, তাই আগাম বাজার করার জন্য বের হয়েছি। মুদি দোকানী সজীব হাওলাদার বলেন, কাষ্টমারদের দুরত্ব বজায় রাখতে দোকানের সামনে ৩ ফিট দুরত্ব রেখে রং করে দিয়েছি, তাতেও যদি কাষ্টমাররা ভিড় জমায় আমাদের কি করার আছে।
ঝালকাঠি সদরের ট্রাফিক পুলিশের সার্জেন্ট আব্দুল্লাহ আল মেহেদী আনন্দবার্তা’কে বলেন,  আমাদের উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে শহরের যেসকল এলকায় মানুষের চলাচল বেশি,  সেসব এলাকায় মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি করছি এবং রিক্সা, অটো এবং মোটর সাইকেলে অতিরিক্ত লোক থাকলে আইনগত ব্যাবস্থা নিচ্ছি। মাক্স না থাকলে সচেতন করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com