শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ঝালকাঠি পৌরসভার বাজেট ঘোষণা

মো. ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৮৬৫ বার
নতুন কোন করারোপ ছাড়াই দেশের প্রাচীনতম ঝালকাঠি পৌরসভার ২০২১-২০২২ সালের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ ১৬ জুন বুধবার দুপুরে পৌরসভার বঙ্গবন্ধু  কর্নারে  ৭৫৫ কোটি ২৮ লাখ ১৯ হাজার ৮৯১ টাকার বাজেট পেশ করেন মেয়র মো. লিয়াকত আলী তালুকদার।
প্রথমশ্রেণির এ পৌরসভার বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে  ৫১কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা। সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৭৫২কোটি ৯২ লাখ ৮৩ হাজার টাকা। এর মধ্যে উন্নয়নখাতে ব্যায় ধরাহয় ৭২৮ কোটি ৫৫ লাখ টাকা। এছাড়াও বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৯৬ হাজার ৮৯১ টাকা।
বাজেট  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব শাহীন সুলতানা, নির্বাহীপ্রকৌশলী আবু হানিফ, হিসাব  রক্ষণ  কর্মকর্তা মো.মনিরুদ্দোজা  হারুন। বাজেটের  ওপর  বক্তব্য  দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, পৌর কাউন্সিলর তরুণ কর্মকার ও হাফিজ আল মাহমুদ।
বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার বলেন, আওয়ামী লীগ  সরকার দেশের সর্বত্র উন্নয়ন করে  যাচ্ছেন। দেশের দ্বিতীয় কোলকাতাখ্যাত প্রচীন পৌরসভার উন্নয়নে যে বাজেট পেশকরা হয়েছে, তা বাস্তবায়ন করা হবে। বাজেট অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com