বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঝালকাঠি  পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান,  তিন দালাল আটক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ বার

ঝালকাঠি  আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশেঅভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তিন দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজনকে ৭ দিনের কারাদণ্ড ও ২ শত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার সাইফুল ইসলাম।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আরিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্ত কাওসার সিকদার শহরের কৃষ্ণকাঠি এলাকার সৈয়দ আলী সিকদারের ছেলে।

পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আরিফ হোসেন বলেন,অভিযোগ পেয়ে ঝালকাঠি  আঞ্চলিক পাসপোর্ট অফিস  ছদ্মবেশে  অভিযান চালায় দুদক। পরে পাসপোর্ট অফিসের সামনে  পাসপোর্ট করে দেবার শর্তে  দুদক কর্মকর্তাদের  কাছ থেকে  ১২ হাজার টাকা দাবি করেন কাওসার।

পরে তাকে হাতেনাতে ধরা হয়। এসময় আরও দুজনকে আটক করা হয়েছে পরে ওই দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার সাইফুল ইসলাম জানান,অভিযোগ পেয়ে দুদকের একটি টিম অভিযান চালায়। পরে তিনজনকে হাতেনাতে আটক করে। পরে একজনক ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২ শত টাকা জরিমানা করা হয়েছে। বাকি দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com