শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

ঝালকাঠি জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা: মাসুদ সভাপতি পারভেজ সাধারণ সম্পাদক

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৩৯ বার

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে ঝালকাঠি জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে আব্দুল্লাহ আল মাসুদ মধুকে সভাপতি এবং তরিকুল ইসলাম পারভেজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

মাসুদ মধু এর আগের জেলা কমিটিতে সহ-সভাপতি এবং তরিকুল ইসলাম পারভেজ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ৩০ অক্টোবর শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য ঝালকাঠি জেলা ছাত্রলীগের ২৯ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি অনুমোদন দেন।

 

মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঝালকাঠি জেলা ছাত্রলীগের পুরাতন কমিটি বিলুপ্ত করে আগমী এক বছরের জন্য নতুন এই কমিটির অনুমোদন দেয়া হয়। নতুন এ কমিটিতে পঙ্কজ কুমার দে, সোহাগ খান সরওয়ার, শেখ সজিব, উজ্জল মজুমদার ও নাদিম মাহামুদসহ মোট ১২ জনকে সহ-সভাপতি করা হয়েছে ।

 

যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন আতিকুল ইসলাম রিদয়, রইস আহম্মদ অন্তু, অভিজিত শাহা শান্ত এবং তওহীদুল ইসলামসহ মোট ৮ জন।

 

সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তজবী তরিকুল মুছা, মিজানুর রহমান আপন ও আসাদুজ্জামান সৌরভসহ মোট ৭ জন।

 

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঝালকাঠি জেলার আংশিক নতুন এ কমিটি অনুমোদন করার বিষয়টি প্রকাশ করে।

 

উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ জুলাই ঝালকাঠি জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটিতে মো. শফিকুল ইসলাম শফিককে সভাপতি ও এসএম আল-আমিনকে সাধারণ সম্পাদক করে ঘোষিত হয় কমিটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com