শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

ঝালকাঠির বিষখালী নদী থেকে লাশ উদ্ধার

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৫০ বার

ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চতুর্থদিনে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে বিষখালী নদীর নাপিতেরহাট এলাকায় লাশটি ভেসে থাকতে দেখে ৩৩৩ নম্বরে খবর দেয় জেলেরা। খবর পেয়ে ঝালকাঠির রাজাপুর ও ঝালকাঠি সদর থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম। এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান।

 

তিনি জানান, বেলা সারে এগারটায় আমরা একটি লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর থানায় নিয়ে এসেছি। এখন অজ্ঞাত লাশটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সরকারী তালিকা অনুযায়ী এখনো নিখোঁজ রয়েছে ৪১ জন যাত্রী। আছে শতাধিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com