মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ঝালকাঠির আলোচিত আওয়ামী লীগের কেকার মরদেহ উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আলোচিত্র নেত্রী শারমিন মৌসুমী কেকার রহস্যজনক মৃত্যু হয়েছে। বরিশাল শহরের সদর রোডসংলগ্ন শ্বশুরবাড়িতে অবস্থানকালে সোমবার রাতে তার মৃত্যু হয়। সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

ঝালকাঠির আওয়ামী লীগের  সাবেক সংসদ সদস্য ও  সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর স্নেহভাজন কেকা ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ২০২০ সালে স্থানীয়ভাবে একটি বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে তিনি আওয়ামী লীগ থেকে বহিস্কার হন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে শারমিন মৌসুমী কেকা একাধিক রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়েন। এবং গ্রেপ্তার আতঙ্কে তিনি ঝালকাঠি ছেড়ে বরিশালের সদর রোডে শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন।

অন্য দিকে নিহতের ভাই সাংবাদিক শফিউল আজম টুটুল বলেন, ‘দুপুর ৩টার পর থেকে কেকার স্বামী লিটু ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে রেখেছে। রাতে পুলিশ আসার পর দরজা খুলে মৃতবস্থায় কেকাকে উদ্ধার করেছে। তাই পুলিশ বলছেন এটি রহস্যজনক মৃত্যু।’

নিহতের পরিবারের অন্য সদস্যরা বলছেন, ‘এটি স্বাভাবিক মৃত্যু।’

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ ময়না তদন্তের জন্য রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া প্রস্তুতি চলছে। পরবরর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com