শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

ঝালকাঠিতে সাংবাদিক হিমু’র শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২৮৫ বার

ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কিংবদন্তি সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু স্মরনে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল এর সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

প্রয়াত সাংবাদিকের স্মৃতিচারণ করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, দৈনিক অজানাবার্তার সম্পাদক আব্দুর রহমান কাজল, দৈনিক দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, ঝালকাঠি বার্তার সম্পাদক মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, বিএম‌এস‌এফ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, নিউজ টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি এস‌এম রেজাউল করিম, ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সহ সসাধারন সম্পাদক একেএম মোতালেব হোসেন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আরটিভি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল।

উপস্থিত সকলে প্রয়াত হেমায়েত উদ্দিন হিমুর রুহের মাগফিরাত কামনা ও তার পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন। সেই সাথে ঝালকাঠিতে কর্মরত সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ ভাবে সাংবাদিক হিমু কে অনুসরণ করে মানুষের কল্যানে সাংবাদিকতায় নিয়োজিত থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১১ মার্চ বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষন পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল প্রেরন করা হলে সেখানেই তার মৃত্যু হয়। হেমায়েত উদ্দিন হিমু তার জীবদ্দশায় ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি, সনাক সভাপতি বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি, যুগান্তরের জেলা প্রতিনিধিসহ বিভিন্ন গনমাধ্যমে কাজ করেছেন।

এছাড়া সুর্যালোক নিউজের সম্পাদক ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com