শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

ঝালকাঠিতে ডোবায় পরেছিলো গৃহবধূর মরদেহ

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৬৯ বার

ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জেরে পারভিন আক্তার নামে (২৫) এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

 

আজ (১৩ অক্টোবর) বুধবার সকালে সদর উপজেলার বেরমহল গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে রক্তাক্ত অবস্থায় পারভিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠি সদর উপজেলার বেরমহল গ্রামের মৃত আবু হানিফের ছেলে তানজিল হাওলাদারের সঙ্গে বিয়ে হয় চাঁদপুর সদরের কল্যাণদি এলাকার জিন্নাত আলী মোল্লার মেয়ে পারভিন আক্তারের।

তাদের ১৮ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

এক বছর ধরে স্বামী ও শাশুড়ির সঙ্গে বিরোধ চলছিল ওই গৃহবধূর। এ অবস্থায় একমাস আগে পারভিন আক্তার সন্তানকে নিয়ে ঢাকায় চলে যায়। কিছুদিন আগে তিনি জানতে পারেন স্বামী তাকে খোলা তালাক দিয়েছেন।

এর সত্যতা যাচাই করতে গতকাল মঙ্গলবার সকালে তিনি স্বামীর বাড়ি এসে পাশের ঘরে ওঠেন। রাত ১১টার দিকে তাঁর ফোনে কল আসলে সে দরজা খুলে বাইরে বের হয়। এরপর থেকেই নিখোঁজ থাকে পারভীন। সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে রাতে পারভিনকে ডেকে নিয়ে তাঁর স্বামী হত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ।

 

খবর পেয়ে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে ও গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী তানজিল হাওলাদার পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com