শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

ঝালকাঠিতে টিসিবির পণ্য বাজারে বিক্রি করায় ডিলারের দণ্ড

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩১৬ বার

সাধারণ মানুষের জন্য সরকারের দেয়া ট্রেড কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি)’র নিত্য পণ্য নির্ধারিত মূল্যে না দিয়ে কালো বাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে ঝালকাঠির এক ডিলারের বিরুদ্ধে।

 

সোমবার রাতে ঐ ডিলার সিফাত এন্টারপ্রাইজের প্রপাইটর কবির আহম্মেদকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহমেদ হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আহম্মেদ হাছান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ অক্টোবর সন্ধ্যার পর থেকে টিসিবি ডিলার কবিরের চাঁদকাঠি বাসভবন, পালবাড়ি দোকানসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় শহরের এক একটু খুচরা মুদি দোকান থেকে কবিরের বিক্রি করা টিসিবির ১ বস্তা চিনি, ৪ বস্তা মুসুর ডাল ও ২০ লিটার সসয়াবিন তেল জব্দ করা হয়েছে।

 

ডিলরের বাসায় তল্লাসী হচ্ছে এমন খবর পেয়ে কবির আহম্মেদ দ্রুত জেলা প্রসাশকের কার্যালয়ের কাছে গিয়ে কিছু মালামাল এনে বিক্রি করা শুরু করে।

 

খবর পেয়ে সেখান থেকে তাকে আটক করা হয়। আটকের পর সরকারী পন্য কালো বাজারে বিক্রির অভিযোগে সিফাত এন্টারপ্রাইজের প্রপাইটর কবির আহম্মেদকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহম্মেদ হাছান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com