শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

ঝালকাঠিতে জমি সংক্রান্ত জেরে নিহত ১

ইসমাইল হাওলাদার,ঝালকাঠি
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৬১৫ বার
ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মনির হাওলাদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকালে সদর উপজেলার গাভারাচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সাথে কৃষি জমি নিয়ে তাদের বিরোধ চলছিল। সকালে ওই জমিতে নিজেদের রোপনকৃত বীজতলা থেকে ধানের চারা উত্তোলণ করতে গেলে প্রতিপক্ষের ফোরকান হাওলাদার, সাহাজউদ্দিন ও সিদ্দিক হাওলাদার এবং তাদের লোকজন মিলে মনির হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালালে সে অচেতন হয়ে পড়ে।
খবর পেয়ে স্বজনরা মনির হাওলাদারকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্ততি নিচ্ছেন বলে জানায়।
ঝালকাঠি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com