মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

জ্যোতিকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১২ বার

এবারের আসরের জন্য নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

গতকাল বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টাইগ্রেসরা। ওই স্কোয়াডে থাকা মারুফা আক্তার বাদ পড়েছেন কোনো ম্যাচ না খেলেই। তার জায়গায় দলে ঢুকেছেন ফারিহা আক্তার তৃষ্ণা।

এছাড়া অনুশীলনের সময় চোট পেয়ে বিশ্বকাপ বাছাইয়ে খেলা হয়নি অলরাউন্ডার জাহানারা আলমের। তিনিও এশিয়া কাপ দিয়ে দলে ফিরছেন।

এশিয়া কাপে এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা। ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল টাইগ্রেসরা। আগামী এক অক্টোবর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল।

বাংলাদেশ দলের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক),  শামীমা সুলতানা, ফারাজানা আক্তার পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল,  সালমা খাতুন, সাবানা মুসতারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলি আক্তার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com